এসো অর্থ বুঝে নামাজ পড়ি — নামাজকে আত্মিক প্রশান্তির উৎস বানানোর চমৎকার কিতাব!
নামাজ হলো বান্দার সঙ্গে রব্বুল আলামীনের সরাসরি আলাপের শ্রেষ্ঠতম মুহূর্ত। কিন্তু আমরা যা পাঠ করছি তার অর্থ না জানার কারণে অনেক সময় নামাজে একাগ্রতা ও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
‘এসো অর্থ বুঝে নামাজ পড়ি’ বইটিতে সাধারণ পাঠক ও ফরজে আইন শিক্ষার্থীদের উপযোগী করে নামাজে পঠিত সানা, তাশাহহুদ, দরূদ, মাসনূন দুআ এবং ছোট ছোট সূরাগুলোর শব্দভিত্তিক (Word-by-word) অর্থ সহজভাবে তুলে ধরা হয়েছে।
কিতাবটির প্রধান অধ্যায় ও বিষয়বস্তু:
প্রথম অধ্যায়: নামাজের ফাযায়েল, শব্দভিত্তিক অর্থ ও মনোযোগ সৃষ্টির উপায়
- নামাজে খুশু-খুযু ও মনোযোগ সৃষ্টির সহজ ৩টি কার্যকর উপায়।
- ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আজান, সানাহ, তাশাহহুদ, দরূদ ও রুকু-সিজদার তাসবীহের শব্দভিত্তিক বঙ্গানুবাদ।
- দোআয়ে মাসূরা ও দোআয়ে কুনুতের সহজ ব্যাখ্যা
দ্বিতীয় অধ্যায়: প্রয়োজনীয় সূরাস মূহের ফযিলত ও বঙ্গানুবাদ
- সূরা ফাতিহাসহ দৈনন্দিন নামাজে পঠিত গুরুত্বপূর্ণ ১৫+ সূরার (সূরা ফীল, কুরাইশ, ইখলাস, ফালাক, নাস ইত্যাদি) শব্দভিত্তিক অর্থ ও ফযিলত।
তৃতীয় অধ্যায়: দলিলসহ নামাজের জরুরি মাসায়েল
- হাদিস ও কুরআনের আলোকেও অযু, গোসল, তায়াম্মুমের ফরজ ও সুন্নাত নিয়মাবলী।
- নামাজ বিশুদ্ধ করার শর্তাবলী, নামাজের ওয়াজিব ও নামাজ ভঙ্গের কারণসমূহ।
সংকলন ও সম্পাদনা পরিষদ:
- প্রণেতা:
- মুফতি আব্দুল কারীম গুফিরালাহু (চেয়ারম্যান—ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন)
- সম্পাদনায়:
- মাওলানা মুহাম্মাদ মুফীজুল ইসলাম (লেখক, ‘হৃদয় গলে’ সিরিজসহ বহু গ্রন্থপ্রণেতা)
- মুফতি মিজানুর রহমান তালুকদার (বিশিষ্ট আলেম ও সম্পাদক)
