১০০০ টাকার বেশি অর্ডারের জন্য বিনামূল্যে ডেলিভারি — সারা বাংলাদেশে

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু

ইসলামী গবেষক · লেখক · শিক্ষাবিদ · চেয়ারম্যান – ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন

১০+

কিতাব

৫০০+

প্রতিষ্ঠানে পঠিত

২৫০০০+

পাঠক

২০১৯

ইকরা অনলাইন মাদ্রাসা

প্রকাশকের পরিচিতি

বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব, সৃজনশীল লেখক, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা — তার রচনাগুলো ইসলামী জ্ঞানসাগরে এক অনন্য সংযোজন, যা ইতিমধ্যে বহু প্রতিষ্ঠানে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তার গবেষণা-নির্ভর গ্রন্থসমূহ দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীর ইলমী পরিধিকে সমৃদ্ধ করছে।

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু ১৯৯১ সালের ৩ জানুয়ারি নেত্রকোনার জয়নগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মাদ মঞ্জুরুল হক। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট।

📚 শিক্ষা জীবন

প্রাথমিক শিক্ষা

নিজ গ্রামের বিদ্যালয়, জয়নগর — নেত্রকোনা তিনি প্রাথমিক পড়াশোনা নিজ গ্রামের বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত সমাপ্ত করেন।

সিলেট — জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া

আরবি শিক্ষা গ্রহণ করেন এবং তানজিমুল মাদারিসিল বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হন।

আল্লামা মুফতি মাসউদুল করীম হাফিজাহুল্লাহ-এর তত্ত্বাবধানে

উচ্চতর ইসলামী শিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান এবং দেশবরেণ্য এই আলেমের সান্নিধ্যে পড়াশোনার সুযোগ পান।

টঙ্গী দারুল উলুম মাদরাসা

দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং দেশের বৃহত্তম কওমী শিক্ষা বোর্ডসমূহ — বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে ডাবল দাওরায়ে হাদীস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

উত্তরা জামিয়া আজিজিয়া

ইসলামী ফিকহের উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে এখানে অধ্যয়ন করে সফলতার সাথে ইফতা শেষ করেন।

জামিয়া রহমানিয়া · জামিয়া আবু বকর · মারাকাজুল হুদা

আরবি সাহিত্যের সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য মুফতী শোয়াইব হাফিজাহুল্লাহ ও মুফতি বোরহান উদ্দিন হাফিজাহুল্লাহ-এর অধীনে আরবি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। নাহু-সরফে বিশেষ পারদর্শিতা অর্জন করেন মুফতি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ-এর কাছ থেকে।

✒️ কর্ম জীবন

তামরীন পদ্ধতিতে আরবি প্রশিক্ষণ

দেশবরেণ্য উলামায়ে কেরামের পরামর্শে ইলমের খিদমতে নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি দেশের ৫০টিরও বেশি প্রসিদ্ধ প্রতিষ্ঠানে গবেষণালব্ধ তামরীন পদ্ধতিতে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। প্রতিষ্ঠানের প্রধানদের থেকে সম্মানজনক বহু পুরস্কার প্রাপ্ত হন। তাঁর সৃজনশীল এই কোর্স কার্যক্রম অল্প সময়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। একসময় তিনি শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ-এর সাথেও আরবি ভাষা শিক্ষার খেদমতে নিয়োজিত ছিলেন।

প্রধান শিক্ষক — উচ্চতর ফিকহ ও আরবি সাহিত্য বিভাগ (২০১৮ সাল)

জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ-এর তত্ত্বাবধানে পরিচালিত গুলশানের একটি প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামী ফিকহ ও আরবি সাহিত্য বিভাগের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা সচিব ও হাদীস শিক্ষক — দারুল হুদা আল-ইসলামিয়া

উত্তর বাড্ডায় দারুল হুদা আল-ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা সচিবের দায়িত্ব পালনরত অবস্থায় হাদীস পড়ানোর সুযোগ পান।

সহসম্পাদক — আল-হেরা আরবি ম্যাগাজিন

জনপ্রিয় আরবি ম্যাগাজিন আল-হেরা-এর সহসম্পাদক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

ইকরা অনলাইন মাদ্রাসা প্রতিষ্ঠা

শিক্ষাবিদদের পরামর্শে মাদানী নেসাবের অনুসরণে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে প্রতিষ্ঠা করেন ইকরা অনলাইন মাদ্রাসা। বর্তমানে দেশ-বিদেশের হাজারো কর্মজীবী ভাই-বোন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইলমে নববীর আলোয় আলোকিত হচ্ছেন।

চেয়ারম্যান — ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন

ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন দেশের বিভিন্ন পর্যায়ে ইসলামি শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে - ইকরা অনলাইন মাদ্রাসা, ইকরা এরাবিক ইন্সটিউট ( অফলাইন বয়স্ক দ্বিনি শিক্ষা এবং আফটার স্কুল মক্তব ), এবং ইকরা প্রকাশনী বর্তমানে পরিচালিত হচ্ছে!

আমরা আল্লাহর কাছে হযরতের জন্য দোয়া কামনা করি, তিনি যেন মুফতি আব্দুল কারীম গুফিরালাহু-এর দ্বীনি খেদমত কে কবুল করেন এবং তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন।

বিশেষ নির্বাচিত কিতাব

Scroll to Top