১০০০ টাকার বেশি অর্ডারের জন্য বিনামূল্যে ডেলিভারি — সারা বাংলাদেশে

মুখতাসারুস সরফ

Original price was: 300.00৳ .Current price is: 160.00৳ .

মিজান ও মুনশাইবের পড়া এখন শিখুন সরাসরি কুরআন দিয়ে!

কওমী মাদরাসার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ইলমুস সরফের মজবুত ভিত্তি গড়ে তোলার এক সহজ সমাধান! 

ইকরা প্রকাশনী নিয়ে এলো ‘মুখতাসারুস সরফ’ — যা মীযান ও মুনশাইব কিতাবের আলোকে সহজ ব্যাখ্যা ও প্র্যাকটিক্যাল অনুশীলনীতে ভরপুর

কেন এই কিতাবটি বেছে নেবেন?

  • প্রতিটি দরস শেষে সরাসরি পবিত্র কুরআনের আয়াত দিয়ে সীগাহ ও বাহাসের তামরীন
  • মুনশাইবের বাবসমূহ মুখস্থ রাখার জন্য সহজ ছক ও নকশা
  • ১৪টি সীগার আলামত ও ওজন মনে রাখার একদম সহজ কৌশল
  • শিক্ষার্থীদের ক্লাসের পড়া মূল্যায়নের জন্য বিশেষ হোমওয়ার্ক (الوَاجِبُ الْمَنْزِلِيُّ)

মুহতারাম উস্তাদগণ, প্রাথমিক শিক্ষার্থীদের সরফে পারদর্শী করতে আজই কিতাবটি সংগ্রহ করুন!

 

নিরাপদ পেমেন্ট

সহজ রিটার্ন

১০০% বিশুদ্ধ

মুখতাসারুস সরফ — কুরআন কেন্দ্রীক মীযানুস সরফ-এর অনন্য ও সহজ তামরীন কিতাব!

দরসে নেজামীর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সহজ ও সাবলীল উপস্থাপনায় লিখিত ‘মুখতাসারুস সরফ’ একটি আধুনিক তামরীন গ্রন্থ। ঐতিহ্যবাহী কিতাব ‘মিযানুস সরফ’ (مِيزَانُ الصرف) এবং ‘মুনশাইব’ (منشعب)-এর মূল বিষয়বস্তু বজায় রেখে সংক্ষিপ্ত আকারে এবং সরাসরি কুরআনুল কারীমের ইবারত দিয়ে কিতাবটি বিন্যস্ত করা হয়েছে

 কিতাবটির বিশেষ বৈশিষ্ট্যাবলি:

  • কুরআন কেন্দ্রীক অনুশীলন: প্রতিটি পাঠের (ফেল মাজী, মুজারে, আমোর, নাহী ও ইসম মুশতাক) পরই পবিত্র কুরআনের আয়াত দিয়ে প্র্যাকটিক্যাল তামরীন ও প্রশ্নোত্তরের ছক
  • সহজ পরিভাষা ও ছক: ১ মিনিটে সীগাহ ও বাহাস চেনার জন্য ১৪ সীগার আলামত, ৪টি মূল ওজন ও সংক্ষিপ্ত ছক
  • নকশাভিত্তিক মুনশাইব অধ্যায়: মুনশাইবের জটিল বাবসমূহকে ডায়াগ্রাম বা গ্রাফ আকারে উপস্থাপন এবং প্রতিটি বাবের পর الوَاجِبُ الْمَنْزِلِيُّ (বাড়ির কাজ) ও তামরীন সংযোজন
  • উম্মুল আবওয়াব ও প্রয়োজনীয় মাসায়েল: পবিত্র কুরআনে সর্বাধিক ব্যবহৃত মূল বাবসমূহ (أَمُّ الْأَبْوَابِ) এবং لازم ও متعدي-এর সুনির্দিষ্ট বিবরণ
  • প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সহজসাধ্য: শুরুতেই ইলমুস সরফের গুরুত্ব, মৌলিক পরিভাষা এবং দ্রুত আরবি থেকে বাংলা/বাংলা থেকে আরবি রূপান্তরের চর্চা

সংকলন ও সম্পাদনা পরিষদ:

  • প্রণেতা: মুফতি আব্দুল কারীম গুফিরালাহু (চেয়ারম্যান: ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন)
  • নযরে সানী ও সম্পাদনা: মুফতি আজহারুল ইসলাম দা.বা.

সম্পর্কিত কিতাব

Scroll to Top