সহজে আরবি লেখার কলাকৌশল — আরবি হাতের লেখা সুন্দর ও ঝকঝকে করার প্র্যাকটিক্যাল অনুশীলনী খাতা!
আরবি ভাষায় দক্ষতা অর্জনের অন্যতম পূর্বশর্ত হলো مهارة الكتابة বা লেখার দক্ষতা। সুন্দর ও পরিচ্ছন্ন হাতের লেখা কেবল পরীক্ষায় ভালো নম্বর পেতেই সাহায্য করে না, বরং কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও তালিবে ইলমদের আরবি হাতের লেখা দ্রুত সুন্দর, সোজা ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে ‘সহজে আরবি লেখার কলাকৌশল’ খাতাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এই অনুশীলন খাতাটির বিশেষ শিক্ষণীয় দিকসমূহ:
- মৌলিক ৪ হরফের ম্যাজিক: আরবি ক্যালিগ্রাফির মূল ভিত্তি (ط, ح, ن, م) এই ৪টি হরফের গঠন শিখিয়ে সহজেই অন্য সব হরফ লেখার কলাকৌশল উপস্থাপন।
- তীর চিহ্ন ও মোটা ফন্ট: অক্ষরের শুরু ও শেষের গতি-প্রকৃতি বোঝাতে তীর চিহ্ন (Arrow Marks) এবং মোটা ফন্টের গাইডলাইন ব্যবহার।
- ট্রেসিং ব্যবস্থা (Hand Tracing): প্রথমে গাঢ় কালো কালি, তারপর হালকা কালির ওপর পেন্সিল/জেল পেন দিয়ে হাত ঘোরানোর তামরীন।
- ধাপে ধাপে অনুশীলন: হরফ দেখে নিজে ফাঁকা ঘরে লেখার পর মূল লেখার সাথে মিলিয়ে ত্রুটি সংশোধনের সুবিধা।
- মূল্যায়ন ব্যবস্থা: শিক্ষক/উস্তাদদের মন্তব্য, স্বাক্ষর ও প্রাপ্ত নম্বর দেওয়ার জন্য নির্ধারিত ছক।
