তামরীনুস সরফ (প্রথম খণ্ড) — মিজান ও মুনশাইব জামাত এবং মাদানী নেসাব ১ম বর্ষের অনন্য তামরীন গ্রন্থ!
দরসে নেজামীর মৌলিক ও ভিত্তি কিতাব ‘মিযানুস সরফ’ (مِيزَانُ الصرف) এবং ‘মুনশাইব’ (منشعب)-এর অনুসরণে আধুনিক ও প্রাঞ্জল উপস্থাপনায় রচিত হয়েছে ‘তামরীনুস সরফ’। ইলমুস সরফের কঠিন সীগাহ, গর্দান ও বাবের নিয়মগুলোকে সহজবোধ্য করে শিক্ষার্থীদের সরফ শাস্ত্রে পারদর্শী করতেই কিতাবটি প্রস্তুত করা হয়েছে।
কিতাবটির বিশেষ বৈশিষ্ট্যাবলি:
- বিষয়ভিত্তিক আয়াতের মাধ্যমে তামরীন: প্রতিটি পাঠ বা দরসের পর কুরআনুল কারীমের সহজ ও সাবলীল আয়াত এবং আরবি ইবারত দিয়ে অনুশীলনী যুক্ত করা হয়েছে।
- নকশাভিত্তিক মুনশাইব অধ্যায়: মুনশাইবের জটিল বাবসমূহকে ডায়াগ্রাম বা ছক (Graph) আকারে উপস্থাপন করা হয়েছে, যা মুখস্থ রাখা অত্যন্ত সহজ।
- ওয়াজিবুল মনজিলি (বাড়ির কাজ): প্রতিটি বাবের পর শিক্ষার্থীদের জন্য
الوَاجِبُ الْمَنْزِلِي(Homework) ও বিশেষ তামরীন রয়েছে। - উম্মুল আবওয়াব (أُمُّ الْأَبْوَابُ): কিতাবের শেষ অংশে পবিত্র কুরআনে সর্বাধিক ব্যবহৃত ২১টি বাবের পরিচয়, উদাহরণ ও لازم/متعدي বিভাজনসহ বর্ণনা।
- সহজ থেকে কঠিন বিন্যাস: ফেল মাজী, মুজারে, আমোর, নাহী এবং রুবাঈ (رباعي) অধ্যায়ের পদ্ধতিগত সহজ পাঠদান।
সংকলন ও সম্পাদনা পরিষদ:
- প্রণেতা: মুফতি আব্দুল কারীম গুফিরালাহু (চেয়ারম্যান: ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন)
- নযরে সানী ও সম্পাদনা: মুফতি আজহারুল ইসলাম দা.বা. ও মুফতি বোরহানউদ্দীন রাব্বানী দা.বা.
