পবিত্র কুরআনুল কারীম সঠিক ও শুদ্ধ উচ্চারণে শেখার জন্য ‘সহজ কুরআন শিক্ষা’ কিতাবটি একটি অনন্য ও গবেষণালব্ধ সংকলন। এতে সহজ নিয়মে কায়দা শিক্ষার পাশাপাশি তাজবীদ, নিত্যপ্রয়োজনীয় মাসনূন দুআ, গুরুত্বপূর্ণ হাদীস এবং হিফজের জন্য প্রয়োজনীয় সূরাসমূহ চমৎকারভাবে সাজানো হয়েছে।
মাদরাসার ফরজে আইন শিক্ষা, বয়স্ক কুরআন শিক্ষা এবং প্রাইভেট বা হোম-টিউটরিংয়ের জন্য বইটি অত্যন্ত কার্যকরী।
কিতাবটির বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
- সহজ উপস্থাপনা: জটিল নিয়ম এড়িয়ে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় আরবি হরফ, মাখরাজ ও তাজবীদের আলোচনা।
- চিত্রসহ মাখরাজ: উচ্চারণের স্থান সঠিকভাবে অনুধাবন করার জন্য স্পষ্ট চিত্রের মাধ্যমে ১৭টি মাখরাজের ব্যাখ্যা।
- পর্যাপ্ত মাশক ও তামরীন: প্রতিটি নিয়ম শেখার পর কুরআন ও হাদীসের ইবারত দিয়ে অনুশীলনের সুবিধা।
- হিফজে সূরা ও আমপারা: নামাযে তিলাওয়াতের জন্য প্রয়োজনীয় ১০টি সূরা (ক্বিছারে মুফাস্সাল) এবং সুনির্দিষ্ট পাঠ নির্দেশিকা।
- মাসনূন দুআ ও হাদীস: দৈনন্দিন জীবনের ২৩টি মাসনূন দুআ এবং প্রয়োজনীয় হাদীস শরীফ অন্তর্ভুক্ত।
- নির্দেশিকা: শিক্ষার্থী ও উস্তাদ মহোদয়ের করণীয় সম্পর্কিত বিশেষ গাইডলাইন।
সার্বিক তত্ত্বাবধান ও সম্পাদনা:
- সার্বিক দিক নির্দেশনায়: আল্লামা মুফতি মাসউদুল করীম দা.বা. (চেয়ারম্যান—উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন; শাইখুল হাদীস ও মোহতামিম, টঙ্গি দারুল উলুম মাদ্রাসা)
- প্রণেতা/সংকলক: মুফতি আব্দুল কারীম গুফিরালাহু (চেয়ারম্যান—ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন)
- সম্পাদনায়: মাওলানা মুহাম্মাদ মুফীজুল ইসলাম (লেখক, ‘হৃদয় গলে’ সিরিজসহ বহু গ্রন্থপ্রণেতা)
