তামরীনুন নাহু — নাহবেমীর জামাত ও মাদানী নেসাব ২য় বর্ষের জন্য এক অনন্য তামরীন গ্রন্থ!
দরসে নেজামীর ঐতিহ্যবাহী কিতাব ‘নাহবেমীর’ (نحومير)-এর মূল তারতিব ঠিক রেখে, আধুনিক ও সৃজনশীল উপস্থাপনায় রচিত হয়েছে ‘তামরীনুন নাহু’। আরবি ভাষায় বিশেষজ্ঞ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের দীর্ঘমেয়াদী নিবিড় তত্ত্বাবধানে এটি প্রস্তুত করা হয়েছে।
ইলমে নাহুর জটিল ও কঠিন কাওয়াইদগুলো সহজ ভাষায় বুঝার পাশাপাশি বাস্তব জীবনে তা প্রয়োগের জন্য এতে রয়েছে পর্যাপ্ত অনুশীলন ও মডেল উত্তরপত্র।
কিতাবটির বিশেষ বৈশিষ্ট্যাবলি:
- তিনটি মূল অধ্যায়ে বিন্যস্ত:
১. প্রথম অধ্যায় (مركب): জুমলা ও বাক্যের প্রকারভেদ এবং গঠন আলোচনা।
২. দ্বিতীয় অধ্যায় (قواعد): তারকীব ও ব্যাকরণের মূল ৫টি ভিত্তির বিশদ বিশ্লেষণ।
৩. তৃতীয় অধ্যায় (إعراب): ১৬ প্রকার এসএম-এর এ’রাব ও ফেল মুজারের এ’রাব বিশ্লেষণ।
- দরস আঙ্গিকে সাজানো: প্রতিটি পাঠ বা দরস সহজ বাংলা ভাষায় সংজ্ঞায়িত ও বিশ্লেষণ করা হয়েছে।
- কুরআন-হাদিসের প্রচুর তামরীন: কেবল উদাহরণ নয়, প্রতিটি অধ্যায় শেষে কুরআন ও হাদিস থেকে বাস্তবমুখী ইবারতের ই’রাব ও তারকীব অনুশীলন।
- এক নজরে তারকীব (خلاصة التركيب): তারকীবের মৌলিক নিয়মাবলী ছক ও চার্ট আকারে তুলে ধরা হয়েছে।
- বেফাক পরীক্ষার্থীদের সহায়িকা: বেফাক পরীক্ষার উপযোগী প্রতিটি দরস শেষে মডেল উত্তরপত্র যুক্ত করা হয়েছে।
সংকলন ও সম্পাদনা পরিষদ:
- প্রণেতা: মুফতি আব্দুল কারীম গুফিরালাহু (চেয়ারম্যান: ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন)
- নযরে সানী ও সম্পাদনা: মুফতি বোরহানউদ্দীন রাব্বানী দা.বা. ও মুফতি আজহারুল ইসলাম দা.বা.
